মাইক্রোবাস ও অটোরিকশার মুখমুখি সংঘর্ষে চালকসহ নিহত- ২ আহত-৩

    admin
    প্রকাশিত March 31, 2026
    মাইক্রোবাস ও অটোরিকশার মুখমুখি সংঘর্ষে চালকসহ নিহত- ২ আহত-৩

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া সিরাজ নগর এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার( সিএনজি) মুখমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরত্বর আহত হয়েছেন আরও ৩ জন অটোরিকশা যাত্রী।

    পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ৩০ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী অটোরিকশা ( সিএনজি) ও বিপরিত দিক থেকে মৌলভীবাজার গামী মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার (সিএনজি) র, চালক সহ ৫ যাত্রী গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা (সিএনজি) চালক আব্দুল হান্নান ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত ১জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও অপর ২ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা চলছে।
    ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, মাইক্রোবাস চালককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। নিহত ব্যাক্তিদেরকে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading