নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন

    admin
    প্রকাশিত July 27, 2026
    নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন

    নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগিতায় শিরোপা জিতেছে সিলেট বিভাগ। শুক্রবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাবাডি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে শক্তিশালী রংপুর বিভাগকে ৩৮-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে সিলেট।

    ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ ও রক্ষণে দারুণ নৈপুণ্য দেখিয়ে শেষ পর্যন্ত ৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সিলেট বিভাগ। পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করেছে।

    এই জয়ের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর বালক কাবাডি প্রতিযোগীতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিলেট বিভাগ।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading