টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া মাংস বিক্রির প্রস্তুতি, কসাইসহ ৪ জন আটক

    admin
    প্রকাশিত March 7, 2026
    টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া মাংস বিক্রির প্রস্তুতি, কসাইসহ ৪ জন আটক

    মোঃ হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জ’বা,ই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর চারজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।

    এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানা উপজেলা ধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা নামক গ্রামের বাসিন্দা হাফিজুর উদ্দীনের (পিতা: আমজাদ আলী) এর বসতবাড়িতে ১২টি ঘোড়া জ’বাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়।
    এর মধ্যে ৮টি ঘোড়া জ’বাই করে মাংস প্রস্তুতের কাজ চলছিল।

    স্থানীয় লোকজন এ বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও ব্যাগে ভরার সময় চারজনকে আটক করে।
    আটক ব্যক্তিরা হলো ,
    ১। মোঃ হৃদয় (২৩)পিতা- হাসান হাওলাদার, গ্রাম জামগড়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা, ২। সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম তৈয়বপুর, থানা আশুলিয়া, জেলা ঢাকা,
    ৩। ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম ধনিয়া, থানা আশুলিয়া, জেলা ঢাকা,
    ৪। আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম মহিষখোঁচা, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট।

    স্থানীয়রা তাদের আটক করে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে গোপালপুর থানার ওসি জানান পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading