কাউন্সিলের এডভোকেটশীপ পরীক্ষায় উত্তির্ণ

    admin
    প্রকাশিত March 17, 2026
    কাউন্সিলের এডভোকেটশীপ পরীক্ষায় উত্তির্ণ

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের সাংবাদিক আবুল হায়দার মোঃ তরিক বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ পরীক্ষায় উত্তির্ন হয়েছেন, তিনি দৈনিক ঢাকা প্রতিদিন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

    ১৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশ বার কাউন্সিল এডভোকেটশীপ মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে ৮ হাজার ৫শত ৯৯ জন উত্তির্ন হয়েছেন। এর মধ্যে সাংবাদিক আবুল হায়দার মোঃ তরিক রয়েছেন।

    বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভূক্তি পরীক্ষার প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একই বছরের জুনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম বারেই সকল পরীক্ষায় উত্তির্ন হয়েছেন।

    এডভোকেটশীপ সনদ অর্জনের বিষয়ে প্রতিক্রিয়ায় আবুল হায়দার মোঃ তরিক জানান ২০১৮ সালে এলএলবি ১ম পর্ব থেকে ২০২৬ এর এডভোকেট তালিকাভূক্তি চুড়ান্ত পরীক্ষা পর্যন্ত দীর্ঘ সময় এর পেছনে অতিবাহিত করে এই ফলাফল অর্জন করতে হয়েছে।

    এই সাফল্যের ফলে দায়িত্বশীলতার জায়গা থেকে দায়বদ্ধতা বেড়ে গেছে। পেশার সুনাম ও সম্মান রক্ষায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সহিত কাজ করবো।
    পাশাপাশি যারা আমার এপর্যন্ত পৌছাতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading