মৌলভীবাজার অগ্রণী ব্যাংক উপ-মহাব্যবস্থাপকে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    প্রকাশিত April 8, 2026
    মৌলভীবাজার অগ্রণী ব্যাংক উপ-মহাব্যবস্থাপকে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

    মৌলভীবাজার প্রতিনিধি : অগ্রণী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও অগ্রণী ব্যাংক পিএলসি এর উপ- মহাব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ এর বদলি জনিত কারণে বিদায়ী ও অগ্রণী ব্যাংক পিএলসি এর উপ- মহাব্যবস্থাপক আলতাফ তালুকদার এর বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ০৬ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টায় অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার ব্যাংকের কর্মকর্তারা বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক লুৎফুল মজিদ জুয়েল, অগ্রণী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতির মৌলভীবাজার এর সহ সভাপতি ও মুন্সীবাজার শাখার ব্যবস্হাপক বিদ্যুৎ চক্রবর্তী, অগ্রণী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতির মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থপক নানু মিয়া, শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্হাপক মোঃ সলিম উল্লাহ, রবিরবাজার শাখার ভারপ্রাপ্ত ব্যবস্হাপক প্রদীপ কান্ত দত্ত, বানিয়াচং শাখার ব্যবস্হাপক মোঃ হামিদুর রহমান, নবীগঞ্জ শাখার ব্যবস্হাপক মোঃ হাবিবুর রহমান,সিন্দুরখান শাখার ব্যবস্হাপক মোঃ আবুল কাশেম,ভুকশিমুল শাখার ব্যবস্হাপক এনামুল হক, আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফুল আলম টিটু, আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার রাসেল আহমেদ প্রমুখ।

    এছাড়াও সকল শাখার কর্মকর্তা এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এ-সময় বিদায়ী উপ-মহাব্যবস্থাপক ও নবাগত উপ-মহাব্যবস্থাপকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading