মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

কাইয়ুম সুলতানঃ ২১শে মে মঙ্গলবার প্রবাসী সমাজকল্যাণ পরিষদের (পি এস পি) উদ্দ্যোগে সদর উপজেলার দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মারুফ তরফদার এর সভাপতিত্বে এবং সমাজকর্মী ও সংগঠনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য আফজাল হোসেন কাজল, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার বাংলাদেশ শাখার সভাপতি শাহজাহান চৌধুরী,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, নাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ,  রোসেফ আহমদ, সুফিয়ান মিয়া প্রমুখ। ক্বারী জাহাঙ্গীর হোসেনের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবী নানু মিয়া। প্রবাসী সমাজকল্যান সংস্থার প্রতিষ্টাতা চেয়ারম্যান এমদাদ রহমান তরফদারের সার্বিক সহযোগীতায় প্রায় ৩৩ জন প্রবাসীর আর্থিক অনুদানের মাধ্যমে ২৫০ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.