মৌলভীবাজার শহর খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাইয়ুম সুলতান : খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৫শে মে  শনিবার (১৯ রমজান) শহরস্থ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য, মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম নজরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও মৌলভীলবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল,জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ডা.নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনপ্রত্যাশা সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক। শহর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাহফুজুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা কাজী মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মুকিত মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ হাসান আহমদ খান, শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দিন, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আ.খ.ম শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহম্মদ জসিম উদ্দিন,কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক বশর আলী খান প্রমুখ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.