মৌলভীবাজার ২ থানায় গাজা ও ইয়াবাসহ ৩ জন আটক

জিতু তালুকদার মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার ২টি থানায় ও কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ইয়াবা ও গাজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৬ জুলাই সন্ধ্যার পর শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান এর সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর আলী নামে একজনকে আটক করেন। জাফর আলী শ্রীমঙ্গল থানার ইছবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। এদিকে কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে। সন্ধ্যায় কমলগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কমলগঞ্জ থানাধীন ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে কাউসার আহমেদ (৩২) নামে একজনকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটককৃত কাউসার আহমেদ উত্তর তিলকপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে। রাতে কমলগঞ্জ থানার অপর এক অভিযানে এসআই নুর-ই- আলমের নেতৃত্ব পুলিশের একটি দল কমলগঞ্জ থানাধীন দক্ষিণ পূর্ব কালেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ কামাল মিয়া (২৮) নামে একজনকে আটক করে। আটককৃত কামাল মিয়া কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। এসব ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ও শ্রীমঙ্গল থানায় পৃথক ৩টি মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে। আসামীদেরকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে থানা পুলিশ আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.