ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ১৩ জুলাই (বৃহস্পতিবার ) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও মূল্য লেখা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরগঞ্জ বাজারে অবস্থিত সৈকত স্টোরকে ৭ হাজার টাকা, রাজশ্রী এন্ড জয় স্টোরকে ৫ হাজার টাকার, মামুন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১০ হাজার টাকা, জয়গুরু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.