শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার কর্তৃক অভিযানে পাঁচ ভাই রেষ্টুরেন্ট ও সাতকরা রেষ্টুরেন্টকে জরিমানা

    admin
    প্রকাশিত January 25, 2021
    শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার কর্তৃক অভিযানে পাঁচ ভাই রেষ্টুরেন্ট ও সাতকরা রেষ্টুরেন্টকে জরিমানা

    আফসার আহমেদ রাফি: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় ২৫ জানুয়ারি সোমবার মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, স্টেশন রোড, চৌমুহনা, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

    উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত সাতকরা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

     

    আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এমন সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জনগন যাতে ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading