সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি:: সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে মৌলভীবাজার মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। ১০ জুলাই (সোমবার ) সিলেট কর্তৃক মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম এই পুরষ্কার প্রদান করেন। পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে, গত এপ্রিল হতে জুন, এই তিন মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে নির্বাচিত করা হয়, তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, ও বিভিন্ন মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ অর্জন। সভায় উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা মোহাম্মদ এহসান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ,মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে, বিধায় সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.