পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার কমিটি গঠন : জিতু সভাপতি – সুমন সম্পাদক

স্টাফ রিপোর্টার : পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মৌলভীবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক জিতু তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. জিতু তালুকদারকে সভাপতি ও শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে শ.ই সরকার জবলু, মো. শফিক আহমেদ, মো. মোস্তফা উদ্দীন, বাবু নিরঞ্জন দেব, আব্দুল হাকিম রাজ, আবুজার বাবলা, সহ- সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম সুলতান, মোহাম্মদ রাশেদ, যুগ্ম সম্পাদক প্রনব পাল, সহ যুগ্ম সম্পাদক নাজমুল বারী সোহেল, অর্থ সম্পাদক মো. রুহুল আলম রনি, সাংগঠনিক সম্পাদক মো. রুমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিল পারভেজ খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু হাজরা রাজু, শিশু ও নারী বিষয়ক সম্পাদক রুমানা আক্তার শিপা, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ সাকিল, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু দেব, সদস্য- সালেহ আহমেদ সেলিম, মো. আল আমিন আহমেদ, মোনায়েম খান, সোহেল আহমেদ, এলিসন সুং, মো. সেলিম চৌধুরী, মোহাম্মদ মনর, জুবেদুর রহমান, মহিউদ্দিন রিপন, শেখ বদরুল ইসলাম রানা, সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, মো. তাজুদুর রহমান, মো. জৈইন উদ্দিন জনি, শেখ ফয়েজ আলী, শিরিন আক্তার, মো. মাসুম আহমেদ, আবুল কালাম আজাদ, মো. এমদাদ খাঁন, মো. ইমরান খাঁন, আব্দুল মুনিম ও মো. হাবিবুর রহমান নাজমুল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.