তারেক রহমানের জনসভা সফল করতে আইনপুরে মাঠ পরিদর্শনে বিএনপির জেলার শীর্ষ নেতৃবৃন্দ

    admin
    প্রকাশিত January 18, 2026
    তারেক রহমানের জনসভা সফল করতে আইনপুরে মাঠ পরিদর্শনে  বিএনপির জেলার শীর্ষ নেতৃবৃন্দ

    নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন। তার এ নির্বাচনী জনসভা সফল করতে জনসভাস্থল সদর উপজেলার আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

    শনিবার ১৭ জানুয়ারি সকাল ১১ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব জি.কে গউছ আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেন
    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    পরিদর্শনকালে নেতারা জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, মিডিয়া গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

    জেলার নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও গণসমর্থনের প্রতিফলন ঘটাবে।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading