সিলেটের স্বাদ এন্ড কোং কে মৌলভীবাজারের ভোক্তা-অধিকার ২৫ হাজার জরিমানা করেছে

    admin
    প্রকাশিত August 25, 2021
    সিলেটের স্বাদ এন্ড কোং কে মৌলভীবাজারের ভোক্তা-অধিকার ২৫ হাজার জরিমানা করেছে

    জিতু তালুকদার, মৌলভীবাজার: সিলেটের স্বাদ এন্ড কোং থেকে লাচ্ছা সেমাই ক্রয় করে বাসায় নেওয়ার পর রান্না করতে গেলে দেখা যায় যে, সেমাইয়ে ময়লা ও বালি এমনি অভিযোগ এনে মৌলভীবাজার জেলার হোসেইন আহমদ সিলেট জেলার সদর উপজেলার শেখঘাটে অবস্থিত স্বাদ এন্ড কোং, সিলেট এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়, একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর অভিযোগের প্রমাণস্বরূপ তার মোবাইলে ভিডিও ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেট রেখে ছিলেন। অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে আজ ২৫ আগষ্ট ২০২১ ইং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে স্বাদ এন্ড কোং, সিলেট এর ম্যানেজার এডমিন রাজু চৌধুরী উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে স্বাদ এন্ড কোং, সিলেটকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানার টাকা স্বাদ এন্ড কোং, সিলেটের, ম্যানেজার রাজু চৌধুরী তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী হোসেইন আহমদকে জরিমানার ২৫%= ৬,২৫০/- টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। স্বাদ এন্ড কোং, সিলেটের ম্যানেজার এডমিন আশ^স্থ করেন যে ভবিষ্যতে এই ধরণের ভুল তাদের প্রতিষ্ঠান কর্তৃক আর হবে না।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading