বড়লেখায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

    admin
    প্রকাশিত July 15, 2021
    বড়লেখায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

    জিতু তালুকদারঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

    ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল- আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন (আর্ম পুলিশ) ৭এপিবিএন সিলেট এর সাব ইন্সপেক্টর মোঃ মাসউদুর রহমানসহ ফোর্স।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার ও শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার আইনে এ
    জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল- আমিন জানান,নিত্যপ‌ণ্যের বাজার যাহাতে কেহ অস্থির না কর‌তে পারে সেই জন্য প্রতি দিন আমাদের বাজার মনিটরিং চলমান থাকবে।

    Discover more from ওপেন আই ডট কম ।। Open Eye.com

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading